Bangladesh
How far are we from a humane Bangladesh?

How far are we from a humane Bangladesh?

বাংলাদেশে নির্বাচনের পরে কি মানবিক দেশের পথে বাঁধা দূর হবে?

ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নাম শুনেছেন, কিন্তু কখনো সোস্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা শুনেছেন? বাংলাদেশকে পরিবর্তন করা এতো সোজা না। কারন এখানকার সমস্যাগুলো এখানকার সমাজ, সভ্যতায় মিশে থাকা উপাদান হয়ে আছে। বাংলাদেশকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়া নিছক একটি রাজনৈতিক প্রকল্প নয় – এটি বিশ্বের অন্যতম কঠিন সামাজিক প্রকৌশল। কারণ এখানে সমস্যা কেবল সরকার পরিবর্তনের নয়; সমস্যা রাষ্ট্রের গভীরে প্রোথিত সংস্কৃতি, আচরণ, মূল্যবোধ, এবং ক্ষমতার কাঠামো। তাই এই পরিবর্তন এক, দুই, পাঁচ বছরের কাজ নয়; এটি কমপক্ষে দুই যুগের দীর্ঘ, ধৈর্যশীল, প্রজন্মভিত্তিক রূপান্তরের মাধ্যমেই কেবল হতে পারে।

১. পরিবর্তন কেন এত কঠিন: রাষ্ট্রীয় কাঠামোর গভীরে প্রোথিত সংকট

বাংলাদেশে আইন, সংবিধান, নীতি – সবই কাগজে-কলমে যথেষ্ট। কিন্তু বাস্তবতা হলো, যারা আইন প্রণয়ন করেন, তারাই প্রথমে আইন ভাঙেন। ফলে আইন রাষ্ট্রের নয়, বরং ক্ষমতার হাতিয়ার হয়ে দাঁড়ায়। এখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, প্রতারণা, জালিয়াতি – এসব কেবল অপরাধ নয়; এগুলো একটি সংস্কৃতি।

এমন একটি সংস্কৃতি যেখানে –

  • ক্ষমতা মানে সুবিধা ভোগ
  • রাজনীতি মানে দখলদারিত্ব
  • প্রশাসন মানে কমিশন
  • ব্যবসা মানে সিন্ডিকেট
  • নৈতিকতা মানে দুর্বলতা

এমন সমাজে কেউ ফুঁ দিলেই পরিবর্তন হবে – এমন আশা করা শিশুসুলভ সরলতা। এতো এতো ক্রসফায়ার, গুম, দমন – কিছুই অপরাধ কমাতে পারেনি। ২০২৪ এর বর্ষা বিপ্লবে এতো মানুষের জীবনদান এদেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক সংস্কৃতির কোন পরিবর্তন নিয়ে আসতে পেরেছে? রাজনৈতিক দল, রাষ্ট্র সবাই ভয় দেখিয়ে মানুষকে দমন করতে চায়। রাষ্ট্র যখন আইন প্রয়োগের বদলে ভয় দেখিয়ে শাসন করে, তখন অপরাধ কমে না; বরং অপরাধীরা আরও শক্তিশালী হয়। কারণ তারা জানে – আইন নয়, ক্ষমতাই শেষ কথা।

২. রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্রহীনতা: রাষ্ট্রীয় গণতন্ত্রের প্রধান বাধা

যে রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র নেই, সেখানে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি হাস্যকর। রাজনৈতিক নেতাদের কয়জন নিজের চরিত্রে ও দলে গণতন্ত্র চর্চা করেন?

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো –

  • পরিবারতন্ত্রে পরিচালিত
  • মত প্রকাশে অসহিষ্ণু
  • ভিন্নমত দমনকারী
  • ক্ষমতা দখলকেই রাজনীতির মূল লক্ষ্য মনে করে

ফলে এদের দ্বারা রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নই আসে না। গণতন্ত্র একটা সংস্কৃতি, এটা শুধু ক্ষমতার পালাবদলের নিয়ম না। গনতান্ত্রিক দেশের সবখানে এর ছোঁয়া থাকতে হয়, না হলে সেই দেশকে গণতান্ত্রিক দেশ বলা যায় না, যেমন – বাংলাদেশ।

৩. পরিবর্তনের একমাত্র পথ: শিশুদের লক্ষ্য করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ

যে সমাজে প্রাপ্তবয়স্কদের মূল্যবোধ ইতিমধ্যেই বিকৃত, সেখানে তাদের দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তন আনতে হলে লক্ষ্য করতে হবে – আজকের শিশুদের। সমাজের বিষবাষ্প থেকে তাদের মুক্ত রেখে সঠিক, বিজ্ঞানমুখী, মানবিক শিক্ষা দিয়ে তাদের বড় করতে হবে। একমাত্র একজন ভিশনারী লিডারের পক্ষেই এটা সম্ভব যদি তার স্বদিচ্ছা থাকে।

একজন ভিশনারী নেতা যদি সত্যিই পরিবর্তন চান, তবে তাকে করতে হবে –

  • শিশুদের জন্য বিশাল বাজেট
  • মানসম্মত শিক্ষা
  • পুষ্টি ও স্বাস্থ্যসেবা
  • নৈতিকতা, বিজ্ঞানমনস্কতা, মানবিকতা শেখানো
  • সৃজনশীলতা ও পরিশ্রমের মূল্যবোধ গড়ে তোলা

এগুলো করতে পারলেই কেবল সেই শিশুরা দুই যুগ পরে বড় হয়ে আজকের স্বৈরতন্ত্র, দুর্নীতি, দখলদারিত্বের ধারকদের স্বাভাবিকভাবেই সরিয়ে দেবে। কারণ তারা হবে – সুনাগরিক, মেধাবী, সৎ, দক্ষ, পরিশ্রমী এবং দায়িত্বশীল। তারা তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে প্রশ্ন করতে শিখবে, সঠিকটা চোখে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দিতে পারবে।

৪. ২০০৮ সালের পর বাংলাদেশের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছিল

২০০৮ সালের নির্বাচনের পর বাংলাদেশের সামনে এক বিরল সুযোগ এসেছিল। শেখ হাসিনা সেই বিরল সুযোগ পেয়েছিলেন। কারন তার সামনে ছিল –

  • বিপুল জনসমর্থন
  • আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা
  • রাজনৈতিক স্থিতিশীলতা
  • প্রশাসনিক নিয়ন্ত্রণ
  • অর্থনৈতিক সম্ভাবনা
  • মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা
  • দীর্ঘ সময়ের ধারাবাহিকতা

তাকে বা তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। শুধু দরকার ছিল তার একটু স্বদিচ্ছা। এই সুযোগে তিনি চাইলে –

  • বিচারব্যবস্থা সংস্কার
  • প্রশাসনিক স্বচ্ছতা
  • রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন
  • শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন
  • দুর্নীতি দমন
  • গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা

– এসবের সূচনা করতে পারতেন।

কিন্তু তিনি ও তার দল বেছে নিয়েছিলেন –

  • ক্ষমতা দখল
  • বিরোধী দল দমন
  • বিচারব্যবস্থা নিয়ন্ত্রণ
  • নির্বাচনকে প্রহসনে রূপান্তর
  • মানবাধিকার লঙ্ঘন
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ
  • সীমাহীন লুটপাট
  • গুম-খুনের মতো মানবতা বিরোধী অপরাধ
  • ভয়াবহ দমন-পীড়ন
  • জঙ্গিবাদ ও মৌলবাদের বিস্তার
  • ভিন্নমতের মানুষকে খুন ও দেশান্তরী করা

যেখানে তার সামনে মহামানব হওয়ার সুযোগ ছিল, সেখানে তিনি ইতিহাসে জায়গা করে নিলেন স্বৈরাচারী, দমনমূলক, মানবতা-বিরোধী শাসক হিসেবে। শেষে তার হাতে ১৪০০+ মানুষ জীবন দিয়ে, ২০০০০+ মানুষ পঙ্গু হয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। কিন্তু বর্তমানের রাজনীতিবিদেরাও তা থেকে শিক্ষা নেয়নি। তারাও সেই একই গতানুগতিক ধ্যান-ধারনা নিয়ে পড়ে আছেন।

৫. আগামী নির্বাচনের পর আবারও একটি সুযোগ আসতে পারে

রাত পোহালে বাংলাদেশে নির্বাচন। ইতিহাস কখনো কখনো দ্বিতীয় সুযোগ দেয়। আগামী নির্বাচনের পর হয়তো আরেকজন নেতার সামনে এমন সুযোগ আসবে – দেশকে দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথে নেওয়ার।

কিন্তু প্রশ্ন হলো –

  • তিনি কি হবেন একজন ভিশনারী?
  • নাকি হবেন একই গতানুগতিক দখলদার স্বৈরাচার?
  • তিনি কি দুই যুগের পরিকল্পনা করবেন?
  • নাকি পাঁচ বছরের ক্ষমতা ভোগেই সন্তুষ্ট থাকবেন এরপর ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবেন?

এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে।

পরিবর্তন সম্ভব, কিন্তু তা প্রজন্মভিত্তিক

বাংলাদেশের পরিবর্তন রাতারাতি হবে না। এটি হবে –

  • ধীর
  • কঠিন
  • দীর্ঘ
  • প্রজন্মভিত্তিক

কিন্তু অসম্ভব নয়। যদি একজন ভিশনারী নেতা –

  • শিশুদের লক্ষ্য করে
  • শিক্ষা ও মানবসম্পদে বিনিয়োগ করে
  • গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করে
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করে
  • দুর্নীতির সংস্কৃতি ভাঙতে শুরু করে

তবে দুই যুগ পরে বাংলাদেশ সত্যিই বদলে যেতে পারে। পরিবর্তন শুরু হবে আজকের শিশুদের হাত ধরে, এখনকার বড়দের হাত ধরে সেটা সম্ভব নাও হতে পারে। আর নেতৃত্ব দেবে সেই একজন ভিশনারী, যিনি ক্ষমতাকে নয়, ভবিষ্যৎকে অগ্রাধিকার দেবেন।

Related Posts

Hindu Attacked for Speaking

In Bangladesh, the very meaning of the “blasphemy” law is to find a new pretext for persecuting minorities

The attack on the house, shop, and temple of Deepto Roy in Tahirpur, Sunamganj isRead More

Hindu Attacked for Speaking

বাংলাদেশে “ধর্ম অবমাননা” আইনের অর্থই হলো সংখ্যালঘু নির্যাতনের নতুন এক বাহানা খোঁজা

সুনামগঞ্জের তাহিরপুরে দীপ্ত রায়ের বাড়ি, দোকান ও মন্দিরে হামলার ঘটনা নতুন কিছু নয়। এটি একটিRead More

Islam will not Survive Without Massive Reform

Islam and the Qur’an must go through reform, otherwise Islam will be pushed aside

Historically, Islamic jurisprudence or classical fiqh developed within a specific social and political context, whichRead More

Comments are Closed