Islam
Harassment of people in the name of Islam

Harassment of people in the name of Islam

ইসলামের উগ্র সৈনিকেরা সাইবার স্পেসেও আমাদের জীবনকে নাজেহাল করে দেয়!

বেশিরভাগ মুমিন ভাইদের সঙ্গে আল্লার সম্পর্ক একেবারে দোস্তের মতো। কেউ কারো ছাড়া চলে না। মুমিন ভাইদের যেমন হাগতে, মুততে, শুতে, বসতে, চলতে, ফিরতে, দাঁড়াতে, দৌঁড়াতে আল্লার নাম নিতে হয়, আল্লাকে স্মরন করিয়ে দিতে হয় সে সেরা, সে ছাড়া আর কোন ইলাহা নাই, তার কাছে কৃতজ্ঞ; তেমনি আল্লাও মুমিন ভাইদের ছাড়া তার অস্তিত্ব রক্ষায় অচল। প্রতিনিয়ত তার মুমিন ভাইদের সময়, শ্রম, অর্থ, জান লাগে। আল্লাই মুমিন ভাইদের উপরে বেশি মুখাপেক্ষী, যদিও তিনি দাবী করেন তিনি কারো উপরে মুখাপেক্ষী না।

আমি এক সামান্য মানুষ। আমার আল্লা, ভগবান, ঈশ্বর আমার কয়েকটি কম্পিউটার ও ল্যাপটপ (৫+৩)। আল্লার তথা মুমিন ভাইদের কোটি কোটি হাতের কাছে আমার মাত্র দুইটা হাত। সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী মুক্তমনা বন্ধুদের হাতগুলো আছে আমার সঙ্গে, তাও বেশি হবে না।

আমি কর্মজীবি মানুষ, সারা জীবন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো লোক আমি। মানুষের উপকার ছাড়া কখনো অপকার করিনি। আমার কাছ থেকে ও কাজ থেকে উপকৃত হয়েছে নানা ধর্মের মানুষ, নানান পরিচয়ের মানুষ, কারন আমি কখনো মুখ ও পরিচয় দেখে আমার হাত বাড়াইনি। সে তালিকায় অনেক কিছুই আছে – স্কুলে স্কলারশীপ, এতিমখানা, মসজিদ, মন্দির, গীর্জা, মাদ্রাসা, মিল্টন সমাদ্দর, করোনার সময় অক্সিজেন সিলিন্ডার, অসহায় মানুষ, খাবার বিতরন অনেক কিছুই। আমি নিজেও দিন আনি দিন খাই টাইপের, বিলাসিতা করি না বলে চলতে পারি। আমাকে যারা কাছ থেকে চেনে, তারা আমার এই সামান্য বৈশিষ্ট্যগুলো জানে।

আমার কিছু ওয়েবসাইট আছে, সবগুলো মানুষের কাজে লাগে এমন, ধর্মের কিছু নেই সেখানে। এক্সপেরিমেন্টাল প্রোজেক্ট, শেখার জন্য ও সার্ভারগুলো মেইনটেইন করার জন্য আমি এ পর্যন্ত যে টাকা খরচ করেছি তা দিয়ে ঢাকা শহরে অনায়াসে আমার একটা ফ্ল্যাট হয়ে যেতো। কিন্তু আমার ওগুলো নেশা বলতে পারেন, স্কুল কলেজে থাকতে সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করা লোক আমি, যারা আমার ঐ সমস্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট তারা জানে, ওগুলো থেকে আমার কোন আয় নেই, বরং প্রচুর খরচ। কিন্তু ঐ যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমার নেশা। মুমিন ভাইরা যতোই বলুক আমি লেখার জন্য টাকা পাই, আমিতো জানি উল্টো আমাকে কত ছাড় দিয়ে, কত সময় দিয়ে, পকেটের টাকা খরচ করে লিখতে হয়!

গতকাল থেকে আল্লার সৈনিক মুমিন ভাইয়েরা আমার একটি ওয়েবসাইটে হাজার হাজার বট দিয়ে এ্যাটাক শুরু করেছে। ডিডস ও ব্রুট ফোর্স এ্যাটাক। ওপেন সোর্স কন্টেন্ট থাকে সেখানে, যা মানুষ তার প্রয়োজনে ডাউনলোড করে ব্যবহার করতে পারে। এই সাইট তথ্য কিছুদিন আগ পর্যন্ত আমার প্রোফাইলে পাবলিক করা ছিল। প্রথম আলো জাতীয় কিছু সংবাদও শেয়ার করা ছিল আমার কাজগুলো নিয়ে। সেখান থেকে আমার পরিচিত কেউ হয়তো লিক করেছে তথ্য। হঠাৎ করে সাইট ট্রাফিক বেড়ে গেছে ২০গুণের মতো। আগে যেখানে ঘন্টায় ১০০/২০০ টা ভিজিট হতো, এখন সেখানে ২০০০/৪০০০ ভিজিট! লো বাজেটের দুইটা সার্ভারে আরো কিছু সাইট আছে। সবগুলো সাইট স্লো হয়ে গেছে। মাঝে মাঝে ডাউনও হয়ে যাচ্ছিলো।

যেহেতু ম্যানেজড সার্ভিস না, অতো খরচ দেয়ার সামর্থ নেই, সেহেতু যে কোন এ্যাটাক বা ডিসাস্টার কন্ট্রোল নিজেকেই করতে হয়। গত এক রাত গেল আমার নির্ঘুম এই এ্যাটাকগুলো মিটিগেট করতে গিয়ে। আবার এখানে তো ঘড়ির কাটা মেনে চলতে হয়, কাজ করেই তো খেতে হয়। আল্লার অভিশাপ এভাবেও কার্যকর হয়! মুমিন ভাইদের সিন্ডিকেট থাকে। তারা বিভিন্ন হ্যাকার গ্রুপে, বিভিন্ন আইটি গ্রুপে দেখি মাঝে মাঝে আমার আইডি ও অন্যান্য তথ্য দিয়ে সিন্ডিকেটেড এ্যাটাক করার আহবান জানায়। এক একজনের শ’খানিক আইডি থাকে তাদের। দেখেন না, ফেসবুকে সিন্ডিকেটেড আক্রমন চালায় প্রগতিশীলদের উপরে, বিশেষ করে নারীদের উপরে!

মুমিন ভাইদের সৌভাগ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাশ করা অনেককেই তারা পেয়েছে আল্লার সৈনিক হিসাবে যারা আবার আইটিতেও দক্ষ। ধরেন, বুয়েটের একটা বড় অংশ মুমিন ভাইদের সহযোগী। দেখেছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাদের সমর্থন বেশি। এরা সবাই আল্লার সৈনিক। আল্লা এদের ছাড়া অসহায়। এরা আল্লার হয়ে আল্লার ক্রোধ, প্রতিহিংসা, জ্বালা-যন্ত্রনা মিটায়। এদের মাঝেই বাস করে পটেনশিয়াল জঙ্গি যারা মুক্তমনা, নাস্তিক, মানববাদী, বিধর্মীদের কল্লা নেয়। সবাই আবার সম্মিলিতভাবে সেই জঙ্গিদের সাপোর্ট দেয়।

Related Posts

Politics in the Public Sphere

Actresses Shabana, Moushumi, Popy – Religious Sentiment and the Politics of the Public Sphere

In the history of Bangladeshi cinema, names like Shabana, Moushumi and Popy mark important chapters.Read More

Politics in the Public Sphere

নায়িকা শাবানা, মৌসুমী, পপি – ধর্মানুভূতি এবং জনপরিসরের রাজনীতি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শাবানা, মৌসুমী কিংবা পপির মতো নাম গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আশি, নব্বই ওRead More

Hindu Attacked for Speaking

In Bangladesh, the very meaning of the “blasphemy” law is to find a new pretext for persecuting minorities

The attack on the house, shop, and temple of Deepto Roy in Tahirpur, Sunamganj isRead More

Comments are Closed