
Rabindranath Tagore
রবীন্দ্রনাথ ঠাকুর ও এশিয়ার প্রথম নোবেল
আপনারা সবাই জানেন এশিয়া আয়তনে এবং জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ এশিয়ার। তো এই শত শত কোটি মানুষকে একটি নোবেল প্রাইজের জন্য অপেক্ষা করা লেগেছিল ১২ বছর। শুনে গর্ব করতে পারেন এই অসাধ্য সাধন করেছিলেন একজন বাঙালি। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকেই হয়ত এটা জানেন না যে শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, এশিয়া মহাদেশে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন এই বাঙালি কবি।
এ পর্যন্ত ভারতীয় উপমহাদেশ থেকে ১৩ জন নোবেল প্রাইজ পেয়েছেন। অবশ্য এদের ৫ জন অভিবাসী ভারতীয়। এশিয়া থেকে এ পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছেন মাত্র ৮৫ জন যেখানে এক যুক্তরাষ্ট্র থেকেই পেয়েছেন ৪২৫ জন। বুঝুন অবস্থা। যুক্তরাষ্ট্রকে যতই গালি দেন আর ষড়যন্ত্রকারী বলুন না কেন দিনশেষে মানব সভ্যতার উৎকর্ষ সাধনে তাদের গবেষনা, উদ্ভাবন, অবদান অনেক অনেক বেশি।
বিশ্বে মাত্র দেড় কোটি ইহুদি জনসংখ্যয় নোবেল প্রাইজ আছে ২২০ টি। আর ২০০ কোটি মুসলিম জনসংখ্যায় নোবেল প্রাইজ আছে মাত্র ১৩ টি, তার মধ্যে আব্দুস সালামকে কাদিয়ানী বলে পাকিস্তান তাকে মুসলিম মনে করে না। আরব দেশগুলোর মধ্যে মিশরের ২ টি, ফিলিস্তিন, ইয়েমেন, তিউনিশিয়ার ১ টি করে নোবেল আছে। কুয়োর তেল বেঁচে ফুটানি করা সৌদি, কুয়েত, আরব আমিরাত, কাতার এসব দেশগুলোতে কোন নোবেল লরিয়েট জন্মায় না। জ্ঞান, বিজ্ঞানের পিছনে তাদের অবদান কোন পর্যায়ে আছে একবার ভেবে দেখুন।
অনেকে কথায় কথায় পৃথিবীর যত অনিষ্টের মূলে ইহুদিদের দোষ দেয়। জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষনতায় নিজেদের দৈন্যের কথা একবারও ভাবে না। তারা যে কোন যোজন যোজন দূর এগিয়ে আছে সেটা চোখে দেখে না। গুগল, ফেসবুক, ডেল সহ প্রযুক্তি বিশ্বের প্রায় সব ইহুদিদের মালিকানায়। মেডিক্যাল গবেষণায় তারা শীর্ষ পর্যায়ে। আপনাদের শরীর বাঁচাতে যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয় তার অনেকগুলোই তাদের। যারা ইহুদি পন্য বয়কটের ডাক দেন তাদের দৌঁড় কোকাকোলা পর্যন্তই, কারন বাকী লিস্ট দিলে অনেক মারাত্মক রোগের ঔষধ থেকে শুরু করে দৈনন্দিন জীবনে প্রযুক্তির অনেক কিছুই বাদ চলে যাবে।
সুতরাং যারা অন্যদের সমালোচনা করতে চান, তাদেরকে টক্কর দিতে চান তারা একটু নিজদের জ্ঞান, বিজ্ঞানের বহরটা মেপে দেখবেন। জ্ঞান বিজ্ঞানের বিস্তারে, নতুন গবেষনায় নিজদের কতটুকু অবদান আছে সেটা খুঁজে দেখবেন। আর জ্ঞান বিজ্ঞানে যারা এগিয়ে থাকবে বর্তমান পৃথিবী তাদেরই। অন্যদের স্রেফ তাদের কথা অনুযায়ীই চলতে হবে। আর কোন বিকল্প নেই। একজনের আবিষ্কারের সুবিধা ভোগ করবেন আবার তাকে সমালোচনাও করবেন, তার কল্লা নিতে চাইবেন – সেটা কি হয়? তারা যে আপনাদের বয়কট করে না, এটাই আপনাদের সৌভাগ্য।
রবীন্দ্রনাথ যখন নোবেল পায় তখন নজরুলের বয়স মাত্র ১৪ বছর, ওদিকে মূর্খ মোল্লারা প্রচার চালায় কবি নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে। অনেক ওয়াজেই বক্তারা এটা বলে বেড়ায়। তারা জেনে বুঝেও এটা বলে কারন মানুষ গেলে। গাঁজার নৌকা শুধু পাহাড় দিয়েই নয়, সপ্ত আসমানে আরশের সামনে দিয়েও যায়। কবি নজরুলের অনেক অবদান বাংলা সাহিত্য ও বিদ্রোহ-বিপ্লবে। কিন্তু এই মিথ্যা দাবী করে মোল্লারা তাকে বরং অসম্মানই করে।
……………………………….
শুভ রবীন্দ্রজয়ন্তী!
রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবিই নন – তিনি আমাদের চিন্তা, সংস্কৃতি, সাহিত্য ও মানবতার এক অমর আলোকবর্তিকা। তার লেখা, সুর, দর্শন আর মানবতার বার্তা আজও আমাদের পথ দেখায়, অনুপ্রাণিত করে নতুন করে ভাবতে ও স্বপ্ন দেখতে।
তারই ভাষায় – “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”
এই চেতনা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দিক! আমি আপনি একা হলেও বিজ্ঞান, সভ্যতা ও মানবতার মশাল হাতে আমাদের এগিয়ে যেতে হবে।
আমার, আপনার অবস্থান জ্ঞান ও সৃষ্টির পথে সম্মিলিতভাবে আমাদের আরো সমৃদ্ধ করুক।
কবিগুরুর জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
Related Posts

Islam’s Circular‑Logic Fallacy
Place: Cabin of a Dhaka–Sylhet-bound trainCharacters: Maulana Abdur Rahman (a responsible member of Tabligh Jamaat)Read More

ইসলামের সার্কুলার লজিক ফ্যালাসি
স্থান: ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের কেবিনচরিত্র: মাওলানা আব্দুর রহমান (তাবলিগ জামাতের একজন দায়িত্বশীল) ও অধ্যাপকRead More


Comments are Closed