
No Human Rights Here !
এখন এই সমাজকে নিয়ে কিছুই করার নেই, শুধু বিদ্রূপ করা ছাড়া
বাংলাদেশ অদ্ভুত এক জাদুর দেশ হয়ে গেছে। এই দেশে খালে-বিলে-নদীতে পানি নেই, কিন্তু রাজপথে–মহাসড়কে পানি, ঘরদোরে পানি। এই দেশ গরিব, কিন্তু কেউ দুই-চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গিলে ফেললে আমরা বলি, দুই হাজার কোটি টাকা এমন কী! এই দেশে নর্দমা দিয়ে টাকা ভেসে যায় আর মানুষ তা ধরে ধরে তোলে। এই দেশে টাকা থাকে বালিশে! ২০ হাজার টাকা বেতনের মিটার-রিডার ৪০ হাজার টাকা বেতন দিয়ে তিনজনকে নিয়োগ করে আর সে নিজে পাজেরো গাড়ি হাঁকিয়ে গোটা ছয়েক ছয়তলা বাড়ির ভাড়া তুলে খায়! এই দেশে শুধু বোনাস পাওয়ার লোভে ১০ হাজার টাকার বিদ্যুতের বিল ২ লাখ টাকা বানিয়ে গ্রাহকের কাছে পাঠানো যায়।
যে দেশে যে মারা যায়নি, তাকে মারার দায় স্বীকার করে তিনজন জবানবন্দি দেয়, সেই দেশটা জাদুর দেশ। সেই দেশে মানুষ বাঁচতে পারে কেবল কৌতুক করে, ব্যঙ্গ–বিদ্রূপ করে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের মন হাসিখুশি রাখতে হবে। দেশে এমন সব কাণ্ড ঘটছে যে কাঁদতে গিয়ে মানুষ হেসে ফেলছে, চুল ছিঁড়তে গিয়ে নিজের ভুরু ছিঁড়ে ফেলার জোগাড়। এগুলোর প্রতিকার চাইতে পারব কি না, চাইলে আদৌ তা পাব কি না, জানি না। অন্তত ব্যঙ্গ–বিদ্রূপ করতে দিন। তাও দিবেন না, তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে ?
Related Posts

Actresses Shabana, Moushumi, Popy – Religious Sentiment and the Politics of the Public Sphere
In the history of Bangladeshi cinema, names like Shabana, Moushumi and Popy mark important chapters.Read More

নায়িকা শাবানা, মৌসুমী, পপি – ধর্মানুভূতি এবং জনপরিসরের রাজনীতি
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শাবানা, মৌসুমী কিংবা পপির মতো নাম গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আশি, নব্বই ওRead More

In Bangladesh, the very meaning of the “blasphemy” law is to find a new pretext for persecuting minorities
The attack on the house, shop, and temple of Deepto Roy in Tahirpur, Sunamganj isRead More

Comments are Closed