Slaves
Sex Slave Trade!

Market of Sex Slaves!

মধ্যপ্রাচ্যে এখনো দাস-দাসী কেনাবেঁচা হয়, অনলাইনে যৌনদাসী বিক্রিও হয়!

দূর দেশে ভিন্ন সংস্কৃতিতে ভাষা না জানা অসহায় নারীটি যখন দেখে কোনদিন তার ঘরে আসে গৃহকর্মী, কোনদিন তার ভাই, কোনদিন তার ছেলে, কোনদিন বন্ধু – তখন কান্নাজড়িত কন্ঠে গৃহকর্মী নারীরা সৌদি/কুয়েতের মালিকদের বলে, ‘আমার কোন ক্ষতি করবেন না দেশে আমার স্বামী আছে, সংসার আছে।’ তখন সৌদিরা বলে, ‘তোদের সঙ্গে তোদের স্বামীর তালাক হয়ে গেছে, আমি তোকে কিনে নিয়েছি।’ – এটা আমি বানিয়ে বলছি না, যেসব নারীরা ভয়াবহ যৌন নির্যাতনের মুখে সেখান থেকে দেশে ফেরে এগুলো তাদের কথা। যৌন প্রস্তাবে রাজি না হলে একটানা তিনদিন খেতে না দেয়ার কথাও জানিয়েছেন তারা।

আমরা যে যা বুঝেই শান্তি পাই না কেন – সৌদি, কুয়েতিদের কাছে গৃহকর্মীরা দাসী। এই ধারনা তাদের দিয়েছে ইসলাম নামক তাদের ধর্ম। দাস-দাসী কেনা বেঁচা, দাসীদের সঙ্গে যৌনতা করা সবই ইসলামের শিক্ষা। এখন জিহাদ করতে পারে না বলে গণিমতের মাল হিসাবে যৌনদাসী পায় না। কিন্তু গরীব দেশ থেকে যারা গৃহকর্মী হিসাবে যায় তাদের সঙ্গেই জোর করে খায়েশ মেটায়। বাংলাদেশ থেকে যত নারী গৃহকর্মী যায় তার ৩০% প্রেগন্যান্ট হয়ে দেশে ফেরে। এর বাইরে কত গর্ভপাত ঘটাতে বাধ্য করে, কতজনকে মুখ চেপে সহ্য করতে বাধ্য করে!

এরা এইতো সেদিন দাসপ্রথা বিলোপের অঙ্গীকার করেছে – সৌদি আরব ১৯৬২, আরব আমিরাত ১৯৬৪, ওমান ১৯৭০। হয়তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কারনে তারা এখন সরকারীভাবে দাসী শব্দটা ব্যবহার করতে পারে না কিন্তু তাদের মনের গহীন কোনে দাসীদের ত্রিঅঙ্গের প্রতি লোভটা রয়ে গেছে। সেখানে গৃহকর্মীদের উপর নির্যাতন ও তাদের সঙ্গে (দাসীর সঙ্গে) যৌনতা বা ধর্ষণের কারনে কারো এখন পর্যন্ত কোন শাস্তি হয়েছে? কোন নজির কেউ দেখাতে পারবেন ? অথচ প্রতিদিন সেখান থেকে নারীরা কোনরকমে বেঁচে ফিরছে, পেটে বাচ্চা নিয়ে ফিরছে। বাঙ্গু মুমিনরা আবার সেই বাচ্চাদের নাম দেবে – ‘জারজ!’

কুয়েত, সৌদি আরবে ফেসবুকে, ইন্সটাগ্রামে, এ্যান্ড্রয়েড এ্যাপ, আই ও এস এ্যাপে দাসী কেনাবেচা হয়। বিবিসি’র সংবাদদাতা ক্রেতা সেজে যোগাযোগ করে এর সত্যতা পেয়েছেন। মানবিক পৃথিবীর জন্য বিষফোঁড়া এই দেশগুলো্র এসব অসভ্যতা।

যৌনদাসী হিসাবে গণ্য করে সেখানে গৃহকর্মী নারীদের এখনো সেই ১৪০০ বছর আগের মতো ট্রিট করা হয়। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত বিবিসি বাংলার এই প্রতিবেদনটি পড়ুনঃ ‘ওরা বলছিল ‘হামিল’, কিন্তু এর মানে যে গর্ভবতী – তা বুঝি নাই’ – https://bbc.com/bengali/news-47333684

মাত্র এক মাসের একটি মাত্র পত্রিকার সংবাদ এগুলো।

– এক মাস বয়সী মেয়েকে হলুদ কাঁথা দিয়ে মুড়ে বসেছিলেন তার মা। কিন্তু মেয়ের নামটি হঠাৎ করে মনে করতে পারছিলেন না।
– ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরে সন্তানের জন্ম দেয়ার অভিযোগও রয়েছে।
– নারী গৃহশ্রমিকরাই কেন শুধু পালাচ্ছেন সৌদি থেকে ?
– যৌন প্রস্তাবে রাজী না হওয়ায় তিনদিন খেতে দেয়নি।
– সৌদি থেকে ফেরার পর পরিবারেও ঠাঁই নেই।
– সৌদিতে নারী শ্রমিক নির্যাতনের কেন সুরাহা নেই?
– বাংলাদেশ সৌদি আরবের মতো দেশকে চাপ সৃষ্টি করতে পারছে না।
– শক্ত অবস্থানে অনেক দেশ, কিন্তু বাংলাদেশ কেন পারছে না?
– ফিলিপাইন বেশ কবার বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে নারী গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিয়েছে।
– বাংলাদেশের প্রতিবেশী দেশ নেপাল ২০১৬ সালে নারীদের গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া অবৈধ ঘোষণা করেছে।
– বেশ কয়েকবার শ্রমিক পাঠানো বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইন্দোনেশিয়া ও শ্রীলংকা।

দেখুন বিবিসির’ ২ টি সংবাদ –

বিবিসির অনুসন্ধান: কুয়েতে নারী গৃহকর্মী বেচাকেনার বিশাল অনলাইন ‘দাসীর বাজার’ –https://bbc.com/bengali/news-50273364

সৌদি আরবে অনলাইনে নারী গৃহকর্মীর কালোবাজার https://bbc.com/bengali/news-41140681

ইংরেজী, বাংলা, হিন্দি, আফ্রিকান, তেলেগু, ফিলিপিনো অসংখ্য ভিডিও পাবেনঃ

https://youtu.be/6CPCZAU47YQ

https://youtu.be/NQNWX_a533M

https://youtu.be/8eJAX7YFjh8

https://youtu.be/1kNabZSGIO0

https://youtu.be/UiwT68-PgI8 )

বলেন, মধ্যপ্রাচ্যের লোকেরা খারাপ, কিন্তু ইসলাম ভাল!

Related Posts

Islam is a Cult

The Iranian court sentenced them to death solely because they became Christians!

2009. Two young Iranian women, Marziyeh Amirizadeh and Maryam Rostampour, were sentenced to death byRead More

Islam is a Cult

শুধুমাত্র খ্রিস্টান হওয়ার কারনে ইরানের আদালত তাদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছিল!

২০০৯ সাল। ইরানের দুই তরুণী মারজিয়েহ আমিরিজাদে ও মরিয়ম রোস্তামপুরের বিরুদ্ধে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার রায়Read More

What happened on the night of Miraj?

Spending the night in Umm Hani’s house and then meeting Allah in the heavens – he named it Mi’raj

Mi’raj is a central event in Islamic belief. On the night of Mi’raj, the ProphetRead More

Comments are Closed