
Islamic Genocide
ইসালামের নামে বৃদ্ধা ও শিশুদের জীবন্ত কবর দেয়া হয়েছিল কারন তারা যৌনদাসী হওয়ার যোগ্য নয়
ইসলাম ধর্মের জিহাদীরা ৬০-৮০ জন বৃদ্ধা ইয়াজিদি নারীকে জীবন্ত কবর দিয়েছিল কারন তাদের কোন যৌন আকর্ষন ছিল না ও বাজারে বিক্রি হওয়ার উপযুক্ত ছিল না। অন্যদিকে এই ইসলামী জিহাদীরা আবার ইসলাম আসার পূর্বে আরবের আইয়ামে জাহেলিয়ায় কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়াসহ একগুচ্ছ প্রতারনাপূর্ণ বয়ান ঝাড়ে।
২০১৪ সালে ইরাকের সিনজার এলাকায় তথাকথিত ইসলামিক স্টেট (ISIS) ইয়াজিদি সম্প্রদায়ের ওপর ভয়াবহ গণহত্যা চালায়। এটি জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ কর্তৃক ‘গণহত্যা’ (Genocide) হিসেবে স্বীকৃত। এই সময়ে হাজার হাজার ইয়াজিদি পুরুষকে হত্যা করা হয় এবং নারী ও শিশুদের বন্দি করে যৌন দাসী হিসেবে ব্যবহার বা পাচার করা হয়। তাদের বাজারে তুলে বিক্রিও করা হতো। এবার নবী মুহাম্মদের ১৪০০ বছর আগের সেই জিহাদ পরবর্তী ঘটনাপ্রবাহগুলো মনে করে দেখুন, তাহলে বুঝবেন আইএস যা করেছে সেটাই ইসলামের নির্দেশনা। বানু কুরাইজা, খায়বারে ইহুদি গণহত্যা, নারী ও শিশুদেরও মুশরিক আখ্যায়িত করে হত্যার নির্দেশনা ও সাফিয়ার মতো নারীদের যৌনদাসী বানানোর ঘটনাপ্রবাহ তো অনেকেই জানেন। না জানলে এই ওয়েবসাইটে আছে, দেখে নিতে পারেন।
২০১৪ সালের আগস্টে ইরাকি সরকারের তৎকালীন মানবাধিকার মন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি রয়টার্সকে জানিয়েছিলেন যে, আইএসআইএস অন্তত ৫০০ ইয়াজিদির ওপর গণহত্যা চালিয়েছে এবং তাদের মধ্যে অনেক নারী ও শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এছাড়া ইয়াজিদি গ্রাম ‘কোজো’ (Kocho)-তে প্রায় ৮০ জন পুরুষকে হত্যার তথ্য পাওয়া যায়। বৃদ্ধা নারীদের ক্ষেত্রে অনেক সময় তাদের যৌনদাসী করার উপযোগী মনে না করায় সরাসরি হত্যা করে গণকবরে দেওয়ার ঘটনাও ঘটেছে।

অনেক মডারেট মুমিন দাবী করবেন আইএস ইসলামের কেউ না, তারা প্রকৃত ইসলাম পালন করে না। যদি জিজ্ঞেস করেন তারা ইসলামের কোন আদর্শ ভায়োলেট করেছে – বলতে পারবে না। আপনি যদি গোপনে একটা ইসলামী গ্রুপের নামে জরিপ চালান তবে দেখবেন এদের প্রায় সবাই মনে মনে চায় আইএস এগুলোই চালাক, খেলাফত কায়েম করুক। তারা তৌহিদী জনতা হয়ে মব করে মাজার ভাঙতে পারে, কাদিয়ানীদের আস্তানায় আক্রমন চালাতে পারে, মোদীর ঢাকা আগমন ঠেকাতে নিজেদের জীবন পর্যন্ত দিতে পারে – অথচ আইএসের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীর এ সমস্ত মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে কেউ কোনদিন রাস্তায় নামা তো দূরে থাক, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে কিনা সন্দেহ!
Related Posts

The 72 full‑breasted, personality‑less houris of Paradise vs. the personality‑rich cherished women of the world! What do you want?
It is said that in Paradise a believing servant will receive 72 exquisitely beautiful houris;Read More

জান্নাতের ৭২ উন্নতবক্ষা ব্যক্তিত্বহীন হুর বনাম দুনিয়ার ব্যক্তিত্ববান শখের নারী! কী চান?
বলা হয় জান্নাতে মুমিন বান্দা ৭২ জন অপূর্ব সুন্দরী হুর পাবেন, তারা হবে চিরযৌবনা, চিরকুমারী।Read More

Islamic deception – the believer disguised as a close friend may actually be on a mission to kill you!
For the sake of Islam and establishing its supremacy, yesterday morning could have become aRead More

Comments are Closed