Keep away from Fraud Business !

Keep away from Fraud Business !

সেদিনও লোভী শেয়ালগুলো বাঁশ খেয়েছে, এখনো খাচ্ছে, আগামীতেও খেতে থাকবে

আপনি ১০০ জনের কাছ থেকে কোন একটি পণ্যের জন্য ১,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা নিলেন । নিয়ে ৫ জনকে পন্যটি দিলেন। আপনার কাছে থেকে গেল বাকি ৯৫,০০০ টাকা । এই ৯৫ জন বসে রইলেন পন‍্যের আশায়। বাকি ৫ জনের কাছে শুনে আরও ১০০ জন পণ্যের জন্য ১,০০০ টাকা করে আরও ১,০০,০০০ টাকা দিলো। এখন আপনার কাছে মোট ১,৯৫,০০০ টাকা রইল। এভাবে কয়েক রাউন্ড চালাতে পারলেই আপনার কাছে উড়াল দেয়ার মত যথেষ্ট টাকা জমে যাবে। আপনারা যারা অর্ডার করে জিনিস পেয়েছেন তারা এই ৫ জনের মধ্যে পড়েন। বাকি ৯৫ জন কিন্তু প্রতারিত হয়েছেন বা হতে যাচ্ছেন।

পণ্যের দাম যখন বেশী কম বা অস্বাভাবিক অফার থাকবে তখন বুঝতে হবে “ডাল মে কুছ কালা হ্যায়”। স্বল্প সময়ের জন্য হলে কথা ছিল না কিন্তু দিনের পর দিন অসংখ্য অস্বাভাবিক মূল্যছাড় সম্ভব না। এখানে অবশ্যই কোন ঘাপলা আছে। আজ না হলেও তা কাল বা পরশু বের হবে। সময় থাকতে সাবধান হওয়াই ভালো। আপনার টাকা মেরে একদিন ঠিকই বিদেশ উড়াল দিলে অবাক হবেন না। শুধু বিদেশ উড়াল দেবার রাস্তা প্রস্তুতিতে যতটা সময় দরকার !

সবসময় দেখা যায় এ সমস্ত অস্বাভাবিক লোভের ফাঁদে পড়ে অনেক তথাকথিত শিক্ষিত মানুষ। তাদের কিছু কিছু আবার সাময়িক সুবিধা পেয়ে ওদের পক্ষে সাফাই গেয়ে গলা ফাটায়। ডেসটিনির এমন মূর্খ দালাল যেমন দেখেছি, দেখেছি ডোল্যান্সার নামক ক্লিক সাইটের দালালও। ২০১১ সালে আইটি’র নামে ফ্রড ব্যবসা শুরু করলে আমি ও আমরা অনেক লিখতাম। তখন কিছু কিছু ছাগল এই বলে প্রচার চালাতো, আমরা ডোল্যান্সার থেকে অনৈতিক সুবিধা চেয়ে পাইনি বলে তাদের বিরুদ্ধে প্রচার চালাই। বর্তমানে মালয়েশিয়া প্রবাসী এক কামলা ছাগল ছিল একজন, ত্রিদিব পাল না কি বাল যেনো নাম।

সেদিনও লোভী শেয়ালগুলো বাঁশ খেয়েছে। এখনো খাচ্ছে। আগামীতেও খেতে থাকবে। এই চক্র শেষ হবে না।

Related Posts

A bizarre story from Islam

If you want to embrace Islam, you are expected to accept many strange and implausible stories without question

There are many bizarre tales about the Prophet Solomon, or King Solomon, in Muhammad’s teachings,Read More

A bizarre story from Islam

ইসলাম মানতে হলে অনেক আজগুবি কেচ্ছা আপনাকে বিনা বাক্য ব্যায়ে মেনে নিতে হবে

নবী সোলাইমান বা বাদশাহ সোলাইমানকে নিয়ে মুহাম্মদ, আল্লাহ, কোরআন ও হাদিসে বহু আজগুবি কেচ্ছা প্রচলিত।Read More

The Brutality of Imam Mahdi in Iran

Thousands of people have been killed in Iran in the name of the Child Imam Mahdi, who disappeared around 1,200 years ago

The Islamic Republic of Iran is one of the rare states in the modern worldRead More

Comments are Closed