Old Home
Is an old-age home a bad thing?

Is an old-age home a bad thing?

বাংলাদেশের মানুষের বৃদ্ধাশ্রম নিয়ে খুব খারাপ ও ভুল ধারনা আছে

সবারই তাদের বৃহত্তর পরিবারের সঙ্গে থাকার সুযোগ, স্বচ্ছলতা বা ইচ্ছা থাকলে সেটা সর্বোত্তম এতে সন্দেহ নেই যদি সেখানে তাদের স্বাধীনতা, গোপনীয়তা, সুযোগ-সুবিধা পর্যাপ্ত থাকে। কিন্তু বর্তমান বিশ্বে জীবনযাপনের অত্যধিক খরচ ও সেজন্য কর্মজীবনের ব্যস্ততার কারনে সেটা বাস্তব হয় না সবসময়।

ধর্ম বা আবেগ দিয়ে তো মানুষের জীবন চলবে না, জীবনের জন্য দরকার সম্পদ অর্জন, কাজ। একটা পরিসংখ্যান দেই, বাংলাদেশের কর্মজীবি মানুষেরা আগামীতে কত ব্যস্ত হয়ে যাবে সেটা অনুমান করতে পারবেন। বাংলাদেশে নির্ভরশীল মানুষ হিসাবে ধরলে ৬০ বছর ও তদূর্ধ্ব মানুষ প্রায় ১.৫ কোটি। ৬৫+ বয়সীদের নির্ভরশীলতার অনুপাত ২০২২ সালের ৮.৬ শতাংশ থেকে ২০২৩ সালে ৯.৪ শতাংশে উঠেছে। ২০২৪ সালের একটি হিসাবে এটি প্রায় ৯.৯২ শতাংশ। অর্থাৎ বর্তমানে প্রতি ১০০ কর্মক্ষম মানুষের বিপরীতে প্রায় ৯-১০ জন বৃদ্ধ। ২০৫০ সালের মধ্যে ৬০+ জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে প্রায় ৩.৬ কোটিতে পৌঁছাবে। ইউএনএফপিএর হিসাবে তখন এরা মোট জনসংখ্যার ২২ শতাংশ হবেন। জাতিসংঘের ২০২৪ সালের সংস্করণ (মাঝারি ধারণা) অনুযায়ী ২০৪৭ সালে প্রতি ১০০ কর্মক্ষম মানুষের বিপরীতে ৬৫+ বয়সী হবেন প্রায় ১৭.৯ জন। ২০৪৬ সালে তা ১৭.৩। সরকার যদি এখন থেকে বৃদ্ধদের জন্য যথাযথ পলিসি ও উদ্যোগ না নেয় তবে আগামীতে খুবই দূর্যোগ আসবে। বৃদ্ধদের মূল দায়িত্ব মূলত সরকার বা রাষ্ট্রের কারন তারা তাদের যুবক বয়সে সরকার ও রাষ্ট্র চালানোর অর্থের যোগান দিয়েছে।

পশ্চিমা বিশ্বে বুড়া-বুড়িরা নিজেরাই নিজ বাড়িতে বা এ্যাপার্টমেন্টে থাকতে চান নিজেদের মতো এবং এই হার সবচেয়ে বেশি। অনেকে বৃদ্ধাশ্রমেও থাকতে চান। এর অনেক কারন আছে- ব্যক্তি স্বাধীনতা, গোপনীয়তা রক্ষা করে নিজের বিনোদন নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, থেরাপিস্ট, সোস্যাল ওয়ার্কার হাতের কাছে পাওয়া – এমন অনেক কারন আছে। বিভিন্ন সামাজিক বা সৃজনশীল কার্যক্রম – গান গাওয়া, বই পড়া, হস্তশিল্প, স্মৃতিচর্চা, খেলাধূলা করা এমন অনেক ব্যবস্থা সেখানে থাকে। তাদের সন্তানরা রাখতে চাইলেই তারা থাকবেন না। যার দরকার একজন প্রশিক্ষিত সেবিকা, তার জন্য সন্তানদের ব্যস্ত জীবনে কিই বা করার থাকে? বুড়া-বুড়িদের কী রোমান্স করতে ইচ্ছা করে না? বৃদ্ধাশ্রমে তাদের সমবয়সীদের সঙ্গে রসালো আড্ডা দেয়ার সুযোগ থাকে। পাতায়া, ফুকেট, ম্যাডেলিন ভ্রমনের স্মৃতি বর্ননা করার সুযোগ থাকে। নিজের মতো করে কত বিনোদনের ব্যবস্থা তারা করে নিতে পারেন, ব্যক্তি স্বাধীনতা অনেক বড় তাদের কাছে। স্বেচ্ছায় তারা সন্তানদের কাঁধে বোঝা হয়ে থাকতে চান না, সেটাকে তারা অসম্মনজনক মনে করেন।

বৃদ্ধাশ্রমে একজন মনুষ কখনো একা নন। তার সমবয়সী আরো অনেকেই থাকেন একটি বৃদ্ধাশ্রমে। যেখানে তিনি সময় মতো পুষ্টিকর খাবার, পরিস্কার কাপড়-চোপড়, বিছানা, চিকিৎসা, ঔষধপত্র না চাইতেই সময় মতো পেয়ে যান। শুধু তাই নয়, উইকেন্ডে বা বিশেষ বিশেষ দিনে থাকে তাদের জন্য দল বেঁধে বেড়াতে যাবার কর্মসূচী, যেমন সিনেমা, থিয়েটার, মিউজিয়াম কিংবা কোনো দর্শনীয় স্থানে। আর শরীর একটু খারাপ হলেই বিশেষ লবন মেশানো গরম পানির সুইমিং পুলে সাঁতার বা বিশুদ্ধ বাতাসে কয়েক দিনের অবকাশ যাপন। আর উইকেন্ডে নিজের সন্তানরা আর পরিবারের সদস্যরা তো আসবেই তাকে দেখতে, সঙ্গে তার প্রিয় খাবারটি নিয়ে, তার জন্য উপহার নিয়ে। আর সবচেয়ে জরুরী বিষয় এই বৃদ্ধাশ্রমের খরচ। আমরা যারা বৃদ্ধাশ্রমকে জেলখানা মনে করি, বা বৃদ্ধদেরকে বৃদ্ধাশ্রমে দেখতে চাইনা, তারা জানি-ই না উন্নত সভ্য দেশের একজন বৃদ্ধ তার বৃদ্ধাশ্রমে থাকার জন্য খরচটি সরকারকে দিয়ে আসেন সারা জীবন ধরে। একজন নাগরিক যতোদিন চাকুরী করেন, তার চাকুরীর একটা অংশ সোস্যাল সেফটি হিসাবে সরকার কেটে নেয় তার অবসরের পর বা বৃদ্ধাশ্রমে থাকাকালীন সময়ের খরচ হিসাবে। তাই একজন বৃদ্ধও অপেক্ষা করেন বৃদ্ধ বয়সে তার সে পাপ্য সুযোগ সুবিধা ভোগ করার জন্য, যার জন্য তিনি এতো বছর সরকারকে টাকা দিয়ে এসেছেন।

সেজন্য আধুনিক কল্যান রাষ্ট্রে বৃদ্ধদের স্বাধীন জীবনযাপন বা বৃদ্ধাশ্রম ব্যবস্থাকে অমানবিক ও ধর্মের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়ার কোন যুক্তি নেই। অনেকে দেখি বলেন, ইসলাম না থাকার কারনে সেখানে সন্তানেরা বাবা-মা’কে দেখে না। এটা খুবই ভুল ধারনা ও মিথ্যা। অনেক সন্তান আছেন তারা তাদের বাবা-মা’কে কোয়ালিটি টাইম দেন। বাংলাদেশের মতো ৭ দিনের মিনিংলেস টাইম দেয়ার চেয়ে একদিনের কোয়ালিটি টাইম দেয়াটা অনেক জরুরী।

আমি জানি, আপনারা বলবেন, বাংলাদেশে এটা স্বপ্ন। এখানে এরকম বৃদ্ধাশ্রম এখনো অসম্ভব। সেটা আমিও জানি। কিন্তু আমি বলতে চেয়েছি আসলে বৃদ্ধাশ্রম বলতে কি বুঝায় বা একটি বৃদ্ধাশ্রম কেমন হয়া উচিত। সন্তানের অত্যাচার আর নিপিড়নের কারনে, অথবা শুধুই অভাব আর অবহেলার কারনে যখন বৃদ্ধ বাবা মা বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যেতে বাধ্য হন, যেখানে সন্তানরা বা পরিবারের সদস্যরা তাকে দেখতে যাবে না, তার কোনো খোঁজ খবর রাখবে না, এমনকি তার ভরণ-পোষণের খরচের কোনো নিশ্চয়তা প্রদান করবে না, তখন সেটা দূঃখজনক। আমি সেই বৃদ্ধাশ্রম ব্যবস্থার পক্ষে কথা বলছি না। আমি বলছি রাষ্ট্র বা সমাজ কর্তৃক সুনিয়ন্ত্রিত বৃদ্ধাশ্রম ব্যবস্থার কথা, যেখানে আমাদের বৃদ্ধ বাবা-মা, নানা-নানী বা দাদা-দাদীরা প্রয়োজনীয় ভরণ-পোষণ, স্বাস্থ্য সেবা, বিনোদন সহ সব সামাজিক নিশ্চয়তা পাবেন। আমাদের দেশেও বৃদ্ধাশ্রম ব্যবস্থা উন্নত দেশের মতো করে গড়ে উঠুক এ স্বপ্ন আমি দেখি। আমরা তরুণরা সবাই ব্যস্ত থাকবো নিজেদের কাজ বা ব্যবসা নিয়ে আর বৃদ্ধরা সুখে ব্যস্ত থাকবেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম হোক শুধুই বৃদ্ধদের সুখ আর নিরাপত্তার ঠিকানা।

অনেক বৃদ্ধ বাবা-মা আছেন যারা এক বাড়িতে থেকেও তাদের নাতি-পুতি দেখার জন্য সন্তানদের কাছ থেকে অর্থ নেন। এটা দোষের কিছু নয়, তাদেরও তো হাত খরচ দরকার।

আবার বাংলাদেশী অনেক মানুষ আছেন, তারা তাদের বাবা-মা’কে দেখার জন্য সরকার থেকে প্রতি মাসে বড় অংকের অর্থ নেন, এমকি অনেকে প্রতারনা করেও নেন যা দিয়ে তাদের পুরো সংসার চলে যায় এবং আর কোন কাজই করা লাগে না। আমার চোখের সামনে এক বাংলাদেশী ফ্যামিলি আছে বাবাকে দেখাশুনা করার জন্য এতো টাকা নেয় সরকার থেকে যে গত তিন বছর ধরে তাদের বাইরে কোন কাজই করা লাগে না – যেখানে আমরা জীবন চালানোর জন্য কাজ করে কুল পাইনা। আমেরিকায় ৫৫% বাংলাদেশী অভিবাসী সরকার থেকে এমন নগদ অর্থনৈতিক সুবিধা নেন, ভারতীয়রা সেখানে মাত্র ১৬%। এজন্য আমেরিকা এখন আর বাংলাদেশী মানুষ নিতে চায় না, ভিসা পাওয়া অনেক কঠিন করে দিচ্ছে। সেজন্য বিদেশে যারা বাবা-মা’কে রাখেন এটা ভাবার কোন কারন নেই যে তারা বিনা স্বার্থে, শুধুমাত্র তাদের দেখাশোনা করার দায়িত্ব পালনের জন্য রাখেন। সেজন্য বাংলাদেশের সন্তানেরা যে বিনা স্বার্থে তাদের বাবা-মা’কে দেখেন – এই কথাটা অতি সরলীকরণ।

Related Posts

Islam and the Conflict with Festivals

Halloween and Thanksgiving Are No Longer Religious Festivals, Yet Islam Continues to Object to Them in Western Society

According to religious doctrine, Islam is fundamentally culturally isolated. For hardline Islamists, joyful and festiveRead More

Islam and the Conflict with Festivals

হ্যালোউইন, থ্যাংকসগিভিং এখন কোন ধর্মীয় উৎসব নয় – কিন্তু ইসলাম পশ্চিমা সমাজে এখানেও বাঁধ সাধে

ধর্মীয় বিধান মতে ইসলাম মূলত কালচারালি আইসোলেটেড। কট্টর ইসলামিস্ট যারা, এদের জীবনে আনন্দঘন মুহূর্ত খুবRead More

Special Marriage Act

Bangladesh’s Special Marriage Act Provides Legal Protection for Interfaith Couples and Non-Religious Individuals to Marry

When discussions of love or marriage arise in Bangladesh, one question keeps coming back: canRead More

Comments are Closed