
So Called VIP !
অনলি ‘ভি আই পি’ ইজ রিয়েল !
নামী রেস্তরার একটা টেবিল, হালকা ঠান্ডা বাতাস, প্রতিবেশী ফুলের সুগন্ধ, ঝরঝরে মানুষদের চঞ্চল হাঁটাচলা, খানিক দূরে বলিষ্ঠ হতে চাওয়া কিছু মানুষের শরীরচর্চা এবং বারবিকিউর মাংস পোড়া আদিম গন্ধ। খুব ভালো লেগেছে তখন। মানুষ আমরা চারজন। দুইজন ভিআইপি, একজন আধা ভিআইপি (মনযোগী ছাত্র), আর আমি একজন KMBA (কোন মতে বাঁইচ্চা আছি)। একের পর এক দুই ভিআইপির সফলতার গল্প শুনে যাচ্ছি। গল্পে আনন্দ আছে, বেদনা আছে। এডভেঞ্চার আছে, থ্রিল আছে। কিছু গল্পে হ্যাপি এন্ডিং, কিছু আনহ্যাপি। এসব গল্পের মাঝে একটা গল্প খুব মনে ধরেছে। একই কাজের জন্য আবেদন করেছেন দু’জনই। একজন পেয়েছেন, আরেকজন পাননি। যিনি পাননি, তিনি এক বড় নেতাকে তুলনামূলক পাঁচ পার্সেন্ট কম উপহার অফার করেছেন। যার কারনে কাজ মিস। তো, এই ঘটনা থেকে তিনি শিক্ষা নিলেন লোভ খুব খারাপ জিনিস। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তিনি যদি লোভ সামলে ছয় পার্সেন্ট উপহার বাড়িয়ে দিতে পারতেন, তাহলে কাজটা তিনিই পেতেন, তার বন্ধু নয়। তাহলে গল্পটা বদলে যেত। তখন কাজ পাওয়া বন্ধুটি আপসোস করে বলতো, “আমি যদি লোভ সামলে উপহারের পরিমান কিছুটা বাড়িয়ে দিতাম, তাহলে কাজটা আমিই পেতাম।” ইনারা লোভ সামলানোর প্রতিযোগিতা করছেন, আর ওদিকে কারো কারো উপহারভাগ্যে নতুন নতুন পার্সেন্টেজ যোগ হচ্ছে। এখানে যারা লোভ সামলাচ্ছেন এবং যাদের পার্সেন্টেজ বাড়ছে, উভয় পক্ষ ভিআইপি। তাদের এই দেয়া নেয়ার গল্পে আমি একজন শ্রোতা মাত্র।
Related Posts

Actresses Shabana, Moushumi, Popy – Religious Sentiment and the Politics of the Public Sphere
In the history of Bangladeshi cinema, names like Shabana, Moushumi and Popy mark important chapters.Read More

নায়িকা শাবানা, মৌসুমী, পপি – ধর্মানুভূতি এবং জনপরিসরের রাজনীতি
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে শাবানা, মৌসুমী কিংবা পপির মতো নাম গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আশি, নব্বই ওRead More

In Bangladesh, the very meaning of the “blasphemy” law is to find a new pretext for persecuting minorities
The attack on the house, shop, and temple of Deepto Roy in Tahirpur, Sunamganj isRead More

Comments are Closed