Corona
Corona in India and Humanitarian Crisis

Corona in India and Humanitarian Crisis

আপনি হয়তো নিজেও জানেন না আপনার মধ্যে উপসর্গহীন করোনা বাসা বেঁধেছে

কোভিড প্যান্ডামিক শুরু হওয়ার পরে এক বছরেরও বেশী সময় পেয়েও ভারতের সরকার স্বাস্থ্যসেবার তেমন কিছু উন্নয়ন করেনি। গতবছর কোভিডের প্রকোপ কমে গেলে রাজনৈতিক স্বার্থে সেদেশের সরকার বিশাল সফলতা অর্জন করেছে বলে প্রচার চালালো। এই সমস্ত আত্মসুখের ভীড়ে তারা ভুলে গিয়েছিল একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র আনবীক্ষনিক জীবের ক্ষমতা কত ভয়াবহ হতে পারে ! এখন সেই আত্মসুখ, অদূরদর্শিতা ও দূর্নীতির মাশুল দিচ্ছে একেবারে সাধারন মানুষ। মানুষের এই আর্তনাদ শুনতে হতো না আজ যদি তাদের সরকার এই এক বছর সময়েও যথেষ্ট প্রস্তুতি নিতো। আজ ২ টা ভেরিয়েন্টের মিশ্রনে তৈরি হওয়া ডাবল মিউট্যান্ট করোনাভাইরাস কি মানবিক বিপর্যয়টা না ঘটিয়ে চলেছে।

আমাদের দেশের মানুষের এতো কেনাকাটা, চলাফেরা ফিকে হয়ে যেতে পারে যে কোন সময়ে। কখন কিভাবে এক মিউটেশনে ভাইরাস ভয়ংকর হয়ে উঠতে পারে কেউ জানবে না। আমাদের নেই কোন গবেষণা, ভাইরাসের গতি প্রকৃতি নিয়ে আমাদের তেমন কোন তথ্য নেই। করোনা থেকে সুস্থ হওয়ার পরে ট্যাক্স পেয়ার জনগণের কার কি অবস্থা সেই তথ্য রাখাটাও আমরা প্রয়োজনীয় মনে করি না। আমেরিকার গবেষণা বলছে সুস্থ হওয়ার পরের ৬ মাসে তাদের মৃত্যুর হার সাধারনের চেয়ে ৬০% বেশী। আমাদের দেশের এই ঘণবসতিতে নতুন কোন ভেরিয়েন্ট শক্তিশালী হয়ে হানা দিলে মানুষ কিভাবে বেঁচে থাকবে ? ভারতের চেয়ে আমাদের স্বাস্থ্য অবকাঠামো দূর্বল, আইসিইউ এর সংখ্যাও তাদের চেয়ে অনেক কম আমাদের।

আপনার করোনা হচ্ছে না, আপনি বাইরে ঘুরছেন ইচ্ছামতো। আপনি হয়তো নিজেও জানেন না আপনার মধ্যে উপসর্গহীন করোনা বাসা বেঁধেছে। আপনি আপনার পরিবারে বা অফিসে দূর্বল একজন মানুষকে সংক্রমিত করে দিলেন, দিন ২ একটুখানি শ্বাস নেয়ার তীব্র যন্ত্রনায় ছটফট করতে করতে তিনি মারা গেলেন। তার এই মৃত্যুর জন্য রাষ্ট্রের দূর্নীতি ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি আপনিও দায়ী, আপনিও একজন খুনি হয়ে গেলেন।

Related Posts

Free Sex Nation

Is Bangladesh, with 90% Muslims, better than the so‑called free‑sex countries?

Bangu male believers think — and even some women — that the Western world meansRead More

Free Sex Nation

তথাকথিত ফ্রি সেক্সের দেশের চেয়ে ৯০% মুসলমানের বাংলাদেশ কি ভাল?

বাঙ্গু পুরুষ মুমিনদের ধারনা, এমনকি কিছু নারীরও যে – পশ্চিমা দুনিয়া মানে ফ্রি সেক্স, সেখানেRead More

Is the name Muhammad owned

People’s Arabic names are not the property of Allah or Muhammad. Stop demanding that others change their names

One fine morning you log into Facebook and see that everyone—from Mokhles, the tea sellerRead More

Comments are Closed