Money
Money vs Humanity

Money vs Humanity

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর অনেক মানুষ আছে, সবাই টাকার জন্য নয়

মুমিন ভাইদের ধারনা, আমরা এই যে লিখি সেটা টাকার জন্য। তারা মনে করে কেউ আমদের টাকা দেয়। অথচ বাস্তবতা হলো, এক রিলিজিয়াস কলিগের রিলিজিয়ন ফেস্টিভ্যাল পালন করার সুযোগ করে দেয়ার জন্য গতকালও আমার + তার মোট ১৪ ঘন্টা একটানা কামলা দিলাম। সময় নষ্ট করে লিখি, অনেক পড়াশুনা করতে হয়, রেফারেন্স চেক করতে হয়। একটা বলে দিলাম, যার কোন বেইজ নেই – সেটা তো আমরা করতে পারি না। সময় ও অর্থ হিসাব করলে শত হাজার টাকা লস হয়ে যায় জীবন থেকে। অথচ আমাদের মুমিন ভাইয়েরা মনে করেন, আমাদের কে বা কারা কোটি কোটি টাকা দেয়। লাভ ছাড়া দুনিয়ার কেউ টাকা দেয়? মূর্খ মুমিনদের চটানোর জন্য কেউ টাকা দিবে? বরং ছা*গুদের জন্য কাঁঠালপাতা সাপ্লাই দিলে কোটি কোটি টাকা আয় করা যায়। বাংলাদেশে ইনকামের সবচেয়ে সহজ পন্থা ইসলামকে ডিফেন্ড করে কন্টেন্ট বানানো। দেখেন না, কত ইউটিউবার, টিকটকার এভাবে ইনকাম করছে। দেখেন না, তারা বলে ফেসবুক, ইউটিউব শেয়ার দেয়াটাও ধর্মের সেবা!

আমি গর্ব করে ও বুকে হাত দিয়ে বলতে পারি আমার জীবনে আমি এক টাকা অসৎ উপায়ে উপার্জন করিনি কখনো। অনেক সুযোগ ছিল, বোকার মতো সব বিসর্জন দিয়েছি। নিজে ঠকেছি শতবার, তবে কাউকে ঠকাইনি কখনো। মুমিন ভাইদের কয়জন এই কনফিডেন্স নিয়ে এটা বলতে পারবেন?

টাকাই কি দুনিয়ার সব ?
অনেকে মনে করেন সেটা। তাদের যদি প্রশ্ন করেন তবে উত্তর পাবেন টাকা।

– মানুষ কেন ধর্ম, সমাজ, রাষ্ট্রের অন্ধকার দিক নিয়ে কথা বলে অন্যদের সচেতন করতে চায়?
উত্তরঃ টাকার জন্য।

– মানুষ কেন অন্য মানুষের মানবাধিকার নিয়ে কথা বলে ও চর্চা করে ?
উত্তরঃ টাকার জন্য।

– অসংখ্য প্রতিবাদী যুবক কেন দেশের জন্য গুলির সামনে বুক পেতে দাড়ায়?
উত্তরঃ টাকার জন্য।

– লক্ষ লক্ষ মানুষ কেন রিফিউজির জীবন বেছে নেয়?
উত্তরঃ টাকার জন্য

– আইনস্টাইন কেন এতো আবিষ্কার করলো?
উত্তরঃ টাকার জন্য

– সক্রেটিস কেন হেমলক খেয়েছিলো?
উত্তরঃ টাকার জন্য

এই প্রশ্নগুলোর উত্তরে যারা বলবে টাকার জন্য তারা বিকৃত মস্তিষ্কের বলে ধরে নিতে পারেন। কারণ টাকাই ওদের আরাধ্য। টাকাই ওদের দুনিয়া কারণ সৎ পথে টাকা উপার্জনের দক্ষতা, যোগ্যতা কোনটাই যেহেতু তাদের নাই তাই তাদের টাকার জন্য সবাই সব করে সেই ব্যখ্যা দেয়া ছাড়া আর কিই বা করার আছে? তাই টাকা কামানোই তাদের কাছে দেশপ্রেম, টাকা কামানোই তাদের কাছে শিক্ষা, টাকা কামানোই তাদের কাছে ব্যবসা, টাকা কামানোই তাদের কাছে চাকুরি, টাকা কামানোই তাদের কাছে মানবসেবা, টাকা কামানোই তাদের কাছে দুনিয়া, টাকা কামানোই তাদের কাছে ধর্মীয় অনুভূতি, টাকা কামানোই তাদের কাছে ইসলামের সেবা।

অথচ আপনি যদি একটু বিচক্ষনতার সঙ্গে খেয়াল করেন তবে দেখবেন পৃথিবী বদলে দেয়া বিজ্ঞানী, দার্শনিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবি, উদ্যোক্তা, গবেষক, মানুষ সবাই ছিলেন তাদের কাজের প্রতি মোহবিষ্ট, মানব সেবা/মানব কল্যান তাদের কাছে নেশার মতো বিষয়। তারা স্রেফ তাদের কাজটা করে গেছে। অনেকে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছে, এখনো তাড়ায়। কাজের বিনিময়ে অনেক সময় তাদের কাছে সম্পদ এসেও ধরা দেয়, সেটা তাদের প্রত্যাশিত নাও থাকতে পারে।

মূর্খ মুমিন ভাইয়েরা, টাকাই দুনিয়ার সব না। যার যোগ্যতা, দক্ষতা আছে তারা পরিশ্রম, সততা, নিষ্ঠা দিয়েই দুনিয়ায় চলার মতো টাকা আয় করতে পারে। ধর্ম বেঁচে বা ধর্মের সমালোচনা করে তাদের আয় করা লাগে না।

Related Posts

The Grip of Fundamentalism in Bangladesh

Bangladesh will continue to suffer – and suffer greatly – from the consequences of nurturing these extremist fundamentalist groups

In Bangladesh, there has always been an extremist, religiously fanatical group that fears music, dance,Read More

The Grip of Fundamentalism in Bangladesh

অন্ধকারের মৌলবাদী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দেয়ার ফল বাংলাদেশ আরো পাবে, অনেক পাবে

বাংলাদেশে সবসময়ই একটা উগ্রবাদী ধর্মান্ধ গোষ্ঠী আছে যারা গান, নাচ, সংস্কৃতি চর্চাকে ভয় পায় এবংRead More

Hijab is My Choice!

‘Hijab is my choice’ – the same people who make this claim in secular countries often force women to wear hijab in their own countries

Iranian singer Parastu Ahmadi has been sentenced to 74 lashes for the “crime” of performingRead More

Comments are Closed