So Called VIP

So Called VIP !

অনলি ‘ভি আই পি’ ইজ রিয়েল !

নামী রেস্তরার একটা টেবিল, হালকা ঠান্ডা বাতাস, প্রতিবেশী ফুলের সুগন্ধ, ঝরঝরে মানুষদের চঞ্চল হাঁটাচলা, খানিক দূরে বলিষ্ঠ হতে চাওয়া কিছু মানুষের শরীরচর্চা এবং বারবিকিউর মাংস পোড়া আদিম গন্ধ। খুব ভালো লেগেছে তখন। মানুষ আমরা চারজন। দুইজন ভিআইপি, একজন আধা ভিআইপি (মনযোগী ছাত্র), আর আমি একজন KMBA (কোন মতে বাঁইচ্চা আছি)। একের পর এক দুই ভিআইপির সফলতার গল্প শুনে যাচ্ছি। গল্পে আনন্দ আছে, বেদনা আছে। এডভেঞ্চার আছে, থ্রিল আছে। কিছু গল্পে হ্যাপি এন্ডিং, কিছু আনহ্যাপি। এসব গল্পের মাঝে একটা গল্প খুব মনে ধরেছে। একই কাজের জন্য আবেদন করেছেন দু’জনই। একজন পেয়েছেন, আরেকজন পাননি। যিনি পাননি, তিনি এক বড় নেতাকে তুলনামূলক পাঁচ পার্সেন্ট কম উপহার অফার করেছেন। যার কারনে কাজ মিস। তো, এই ঘটনা থেকে তিনি শিক্ষা নিলেন লোভ খুব খারাপ জিনিস। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তিনি যদি লোভ সামলে ছয় পার্সেন্ট উপহার বাড়িয়ে দিতে পারতেন, তাহলে কাজটা তিনিই পেতেন, তার বন্ধু নয়। তাহলে গল্পটা বদলে যেত। তখন কাজ পাওয়া বন্ধুটি আপসোস করে বলতো, “আমি যদি লোভ সামলে উপহারের পরিমান কিছুটা বাড়িয়ে দিতাম, তাহলে কাজটা আমিই পেতাম।” ইনারা লোভ সামলানোর প্রতিযোগিতা করছেন, আর ওদিকে কারো কারো উপহারভাগ্যে নতুন নতুন পার্সেন্টেজ যোগ হচ্ছে। এখানে যারা লোভ সামলাচ্ছেন এবং যাদের পার্সেন্টেজ বাড়ছে, উভয় পক্ষ ভিআইপি। তাদের এই দেয়া নেয়ার গল্পে আমি একজন শ্রোতা মাত্র।

Related Posts

Islam will not Survive Without Massive Reform

Islam and the Qur’an must go through reform, otherwise Islam will be pushed aside

Historically, Islamic jurisprudence or classical fiqh developed within a specific social and political context, whichRead More

Islam will not Survive Without Massive Reform

ইসলাম ও কোরআনকে রিফর্মের মধ্য দিয়ে যেতে হবে অথবা ইসলাম ছিটকে পড়বে

ঐতিহাসিকভাবে ইসলামি আইনশাস্ত্র বা ক্লাসিক্যাল ফিকহ একটি নির্দিষ্ট সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে উঠেছিল, যাRead More

The Qur’an is not an important book

Reading the Qur’an, its translations, tafsir, sirah and hadith – no person with common sense can remain in Islam

Will you continue to remain a blind believer? Blind faith prevents a person from seeingRead More

Comments are Closed