English
Some Interesting Fact of English

Some Interesting Fact of English !

আপনি কি জানেন গড়ে প্রতি দুই ঘন্টায় ইংরেজি অভিধানে একটি করে নতুন শব্দ যুক্ত হয় ? বছরে ৪০০০ !

আপনি কি জানেন গড়ে প্রতি দুই ঘন্টায় ইংরেজি অভিধানে একটি করে নতুন শব্দ যুক্ত হয় ? বছরে ৪০০০ !

প্রতিটা ভাষাতে অন্য ভাষা থেকে অনেক শব্দ প্রবেশ করে। এতে সেই ভাষার শব্দভান্ডার বাড়ে। এখন খেয়াল রাখতে হবে উপযুক্ত বিকল্প থাকার পরেও কেউ জোর করে কোন শব্দ একটি ভাষায় প্রবেশ করাচ্ছে কিনা। এখন বন্ধুদের যেভাবে মাম্মা বলে সবাই তাতে ৫০ বছর পরে ‘মাম্মা’ বন্ধুর সমর্থক শব্দ হিসাবে বাংলা অভিধানে স্থান করে নিতে পারে।

  • বেশিরভাগ ইংরেজি শব্দই ফরাসী বা প্রাচীন ইংরেজি ভাষা থেকে এসেছে।
    ১০৬৬ সালে নর্মানদের ইংল্যান্ড-বিজয়ের পর ফরাসী ভাষা ব্রিটেনের অভিজাত লোকদের ভাষায় পরিণত হয়। অন্যদিকে, কৃষক এবং নিম্ন শ্রেণীর লোকেরা প্রাচীন ইংরেজি ভাষাতেই কথা বলতে থাকে। এই প্রাচীন ইংরেজি ভাষা জার্মানিক ভোকাবুলারি থেকে উৎপত্তি লাভ করেছে।
  • গড়ে প্রতি দুই ঘন্টায় ইংরেজি অভিধানে একটি করে নতুন শব্দ যুক্ত হয়।
    Oxford English Dictionary এর এডিটররা অনুমান করেন যে প্রতি বছর ইংরেজি অভিধানে প্রায় ৪,০০০ নতুন শব্দ যোগ হয়।
  • পৃথিবীর অধিকাংশ ভাষার চেয়ে ইংরেজি ভাষায় শব্দসংখ্যা বেশি।
    ধারণা করা হয় যে ইংরেজি ভাষায় বর্তমানে প্রায় ১০ লক্ষ শব্দ আছে। কিন্তু সংখ্যাটির কথা চিন্তা করে ভয় পাবেন না, কারণ…
  • গড়ে একজন ইংলিশ স্পিকার কেবল ২০,০০০ থেকে ৩০,০০০ শব্দ জানেন।
  • “E” হচ্ছে ইংরেজি ভাষায় সবচেয়ে বহুল ব্যবহৃত অক্ষর।
    Oxford Dictionaries কর্তৃপক্ষের মতে, “E” হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি অক্ষর, এবং “Q” হচ্ছে সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর। স্পষ্ট করে বললে, “E” অক্ষরটি “Q” এর তুলনায় ৫৬ গুণ বেশিবার ব্যবহৃত হয়।
  • শেক্সপিয়র ইংরেজি ভাষায় ১,০০০ এরও বেশি শব্দ যোগ করেছেন।
  • ইংরেজির নিজস্ব কোন বর্ণমালা নেই। ইংরেজি ভাষায় ল্যাটিন বর্ণমালা ব্যবহৃত হয়।
  • Ze এবং hir হচ্ছে জেন্ডার নিউট্রাল Pronoun যেগুলো ক্রমে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে।
    অন্যান্য লিঙ্গ বিষয়ক Pronoun যেমন “he/him” (পুংলিঙ্গ) এবং “she/her” (স্ত্রীলিঙ্গ) এর চেয়ে Ze এবং hir সম্পূর্ণ ভিন্ন।
    উদাহরনঃ My friend is so excited that ze is coming to the party later.

Related Posts

Muhammad Ali Jinnah

Jinnah was a thoroughly secular atheist, yet by playing the religious card he divided the country!

The first killing in India over writing and accusations of hurting religious sentiments took placeRead More

Muhammad Ali Jinnah

জিন্নাহ ছিলেন আপদমস্তক একজন সেকুল্যার নাস্তিক, অথচ ধর্মীয় কার্ড খেলে তিনি দেশ ভাগ করেন!

ভারতবর্ষে লেখালিখির কারনে ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে প্রথম কোন হত্যাকান্ড ঘটে কলকাতায়, ১৯২৪Read More

Women’s Jewelry: Then and Now

Bengali Women and Their Love for Jewelry: History, Modern Trends, and the Culture of Excess

When the first gold bangle was put on Nalini Devi’s wrist, she was only seven.Read More

Comments are Closed