Coronavirus Issue

Morality and Practicality

সামাজিক ও রাষ্ট্রীয় নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও প্রকৃত বাস্তবতা

সামাজিক ও রাষ্ট্রীয় নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম এসব দিক থেকে আমাদের প্রতিবেশী ভারত, নেপাল, ভূটান, বার্মা, শ্রীলংকা অনেক উপরে। মত প্রকাশের অধিকার, ব্যক্তি স্বাধীনতা এসবেও ঐ দেশগুলো আদর্শ স্থানীয় না হলেও বাংলাদেশের চেয়ে এগিয়ে। কখনো শুনেছেন বাংলাদেশে বসে কেউ আন্তর্জাতিক মানের সেবা বা পণ্য আবিষ্কার করে সফলতা পেয়েছেন ? অথচ সেই একই বিজ্ঞানীরা, মানুষেরা বিদেশে গিয়ে ঠিকই বিশ্বমানের অনেক কিছু করে দেখান।

বাংলাদেশ যখন নিজের দেশের মানুষের উদ্ভাবিত সাফল্যকে লাথি দিয়ে ছুড়ে ফেলে ঠিক তখনই ভারত অন্য এক বঙ্গ সন্তানের সাফল্যকে মাথায় তুলে নিয়েছে। এটাই ভারত ও বাংলাদেশের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেমের পার্থক্য। যদিও দেশপ্রেম সার্বজনীন মানবতাবাদের বিরোধী এবং আমি এর সমর্থক নই।

==========================

বঙ্গে তৈরি করোনা কিটে সায় আইসিএমআরের

খরচ অল্প নমুনা পরীক্ষায় সময়ও লাগবে কম। এই মন্ত্রে রাজ্যের প্রত্যন্ত এলাকায় নোভেল করোনাভাইরাস নির্ণয়ের প্রযুক্তিকে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন এক বঙ্গসন্তান। আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করার জন্য যে কিটের প্রয়োজন হয়, তা তৈরির জন্য আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ) এবং সিডিএসসিও’র (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন) অনুমোদন পেয়েছে বাঙালি ব্যবসায়ীর বায়োটেক সংস্থা। করোনার পাশাপাশি ডেঙ্গি, চিকনগুনিয়ার ভাইরাস চিহ্নিতকরণে জেলাস্তরে ল্যাবরেটরি নির্মাণ করতে চান সংস্থার কর্ণধার রাজা মজুমদার।

জন্মসূত্রে ত্রিপুরায় বেড়ে ওঠা। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরে বেঙ্গালুরুতে বি.ফার্ম ও আমদাবাদ থেকে মেডিসিনাল কেমিস্ট্রিতে এম.ফার্ম করেন বাঙালি ব্যবসায়ী। পদস্থ চাকরি ছেড়ে ২০১০ সালে সল্টলেকের বায়োটেক পার্কে স্টার্ট-আপ হিসাবে ব্যবসায় হাতেখড়ি। চার বছর পরে দক্ষিণ ২৪ পরগনার বাকরাহাটে সংস্থার ঠিকানা বদল হয়।

Related Posts

Ayatollah Ali Khamenei was laid to rest after carrying out repression in the name of a child who disappeared 1,200 years ago

Around Ayatollah Ali Khamenei’s funeral, the world is now witnessing a grand display of stateRead More

১২০০ বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুর নামে দমন পীড়ন চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি শায়িত হলেন!

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন-অনুষ্ঠান ঘিরে যে রাষ্ট্রীয় জাঁকজমক এখন বিশ্ব দেখছে, তার আড়ালে লুকিয়ে আছেRead More

The Ongoing Aggression of Islam

From Somnath to Joypurhat – The Shadow of a Thousand‑Year‑Old Destruction Still Exists Today

The first blow On the Saurashtra coast of Gujarat, where the waves of the ArabianRead More

Comments are Closed