
Coronavirus Issue !
ধর্মব্যবসায়ী গার্বেজ নয়, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলুন
বাংলাদেশ, ভারত ধর্মব্যবসায়ী গার্বেজে ভরপুর। কোটি কোটি মানুষের উপরে এই গার্বেজগুলোর অনেক প্রভাব। দয়া করে এই সময়ে এদের কথায় কান দিবেন না। বিশেষজ্ঞ, ডাক্তার, বিজ্ঞানীদের উপদেশমতো চলুন, নিজেকে নিরাপদ রাখুন, অন্যদেরকেও নিরাপদে থাকতে দিন। বাংলাদেশের অন্যান্য গার্বেজ রাজনীতিবিদদের সব কাথাকেও পাত্তা দিবেন না, নিজে সচেতন হয়ে নিজেকে, পরিবারকে, মানুষকে বাঁচান। ভাইরাস কিন্তু মানুষকে আলাদা করে দেখবে না। ভাইরাসের কাছে মানুষের শরীর শুধুই তার টিকে থাকার অবলম্বন। অনেকে বলছেন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সঙ্গে একই কক্ষে এদের রাখতে। আমরা তা চাইনা। উনাদেরও সুস্থ থেকে বাঁচার অধিকার আছে। উনারা বিধর্মী, কাফেরদের মৃত্যু, দূর্ভোগ কামনা করলেও; ইতালি, চীনে মৃত্যুতে উল্লাস করলেও আমরা তাদের সুস্থ শরীর কামনা করি।
ভাইরাস কিন্তু দ্রুত নিজের রুপ পরিবর্তন করতে পারে। করোনা ভাইরাস ক্রমশ নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, টিকে থাকার স্বার্থে। তারা টিকে থাকতে চায়। শুধু টিকে থাকার জন্য তাদের জীবন যুদ্ধ। এর রুপ পরিবর্তনে বিজ্ঞানীরা পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। আমাদের যুদ্ধ ভাইরাসকে পরাজিত করে সৃষ্টির সেরা (!) বলে দাবীদার মানুষকে বাঁচাতে। নিজে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। নিজে সংক্রমিত না হলে অন্যরাও বাঁচবে।
এই ভাইরাস চক্রবৃদ্ধি হারে ছড়িয়ে পড়বে ৷ এই ভাইরাসের ক্ষমতা কমিয়ে দেয়ার একমাত্র উপায় হচ্ছে, এর সংক্রামণ ছড়ানোর ধারাবাহিকতায় একটু একটু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আর এই কাজ এক হয়ে আমাদের করতে হবে৷ ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। এই লম্বা লাইনে একজনও যদি এখানে বোকার মত কাজ করে, এই ভাইরাস সংক্রামণের হার শতগুণ বেড়ে যাবে৷ একজনের বোকামির কাফফারা দিতে হবে হাজার হাজার মানুষকে। ইতিমধ্যে আমরা অনেক অমার্জনীয় ভুল করে ফেলেছি, গতকালও বাস, ট্রেনে যে কান্ডটা করলাম আমরা তাতে এই মহামারি কোথায় গিয়ে ঠেকে বলা মুশকিল।
ঘরে বসে বই পড়তে পারেন। Scribd তাদের সমস্ত বই একমাসের জন্য বিনামূল্যে উন্মুক্ত করে দিয়েছে। যতখুশি ডাউনলোড করুন এবং পড়ুন।
Related Posts

Operation Entebbe – the story of one night, and the Islamic execution suffered by Nazrul Islam and Sweety Akter
What can a state do to save the lives of its citizens abroad? Are thereRead More

অপারেশান এন্টেবে – এক রাতের গল্প এবং নজরুল ইসলাম ও সুইটি আক্তারের ইসলামি হত্যার শিকার হওয়া!
একটি রাষ্ট্র বিদেশে তার নাগরিকদের জীবন বাঁচাতে কী করতে পারে? এর কোন টেক্সটবুক উদাহরণ আছে?Read More

A random page from Muhammad’s self‑made book Qur’an and its unscientific statements
Sometimes I flip through random pages of Muhammad’s self‑made book Qur’an, and today this pageRead More

Comments are Closed