Honesty
Honesty | Education

Honesty | Education

এ চুরি ও চূড়ি নয়

এই দেশে আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখাচ্ছি, যা কিছু শিখাচ্ছি আর যেভাবে শিখাচ্ছি সেগুলি কি ঠিক আছে ? আমরা কি আমাদের ছেলেমেয়েদেরকে ভাল মানুষ বানানোর চেষ্টা করছি ? নাকি একেকটা লোভী স্বার্থপর তস্কর তৈরি করছি ? আমাদের শিক্ষা ব্যাবস্থার মধ্যেই সম্ভবত একটা বিরাট গলদ কোথাও রয়েছে। নাইলে এরকম হবে কেন ? যেসব ছেলেমেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি কর্মকর্তা হয়, ওরা ঘুষ খায়, চুরি করে – অথচ এইটা নিয়ে সামান্য একটু চক্ষু লজ্জাও ওদের নাই। ছেলে/মেয়ে বিয়ে দেয়ার সময় কেউ হিসাবে নেয় না আয়ের উৎস, কত বেশী উপার্জন সেটাই দেখে।

একেকজন কর্মকর্তাকে দেখি, দৃশ্যতই ওদের জীবনযাত্রার স্টাইল ও সম্পদের পরিমাণ ওদের আয়ের চেয়ে বেশী। অথচ এইটা নিয়ে ওরা একটু শরমও পায় না। আপনি একটু ভাবেন তো, একজন সরকারি কর্মকর্তা তার ছেলেমেয়েকে নিয়ে এমন জীবনযাপন করছে যেটা ওর বেতন ইত্যাদির সাথে মেলে না। ছেলেমেয়েরা তো বোকা নয়। একজন কিশোর বা কিশোরী তো বুঝার কথা যে ওর পিতার বা মাতার আয় কত আর সেই আয়ে ওদের জীবনযাত্রার ব্যায় হওয়ার কথা না। তাইলে বাকি টাকা কোত্থেকে আসে। এ তো চুরির টাকা। আপনার ছেলেম্যেরা জানছে যে আপনি ওদেরকে চুরির টাকায় খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন হলিডেতে নিয়ে যাচ্ছেন। লজ্জা লাগে না ? ছেলে, মেয়েগুলোও জেনে যায় এখানে এই চুরি, চামারির বৈধতা রাষ্ট্র ও সমাজ দিয়ে রেখেছে।

আমি তো এটাও দেখেছি যে ডাক্তারি পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে কাস্টমসে চাকরী নিচ্ছে, পুলিশে চাকরীর চেষ্টা করছে। বিসিএস এ ফার্স্ট চয়েস দিচ্ছে কাস্টমস, পুলিশ – যারা ভাবেন এগুলো দেশসেবার মহান ব্রত নিয়ে দিচ্ছেন তারা হয়ত বোকা নয়, অতিশয় চালাক। চাকুরিতে ভাল পোস্টিং, খারাপ পোস্টিং বেশীরগাভ সময় নির্দেশ করে ঘুষ বেশী না কমের উপরে। এইগুলি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব জটিল কিছু কি ? না, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে সাংবাদিকতা করতে এসেছে বা লেখক হয়েছে বা সেরকম কিছু, সেইগুলি আমি বুঝতে পারি। কিন্তু কাস্টমস ? পুলিশ ?

[ কৃতজ্ঞতাঃ ইমতিয়াজ মাহমুদ ]

Related Posts

Ayatollah Ali Khamenei was laid to rest after carrying out repression in the name of a child who disappeared 1,200 years ago

Around Ayatollah Ali Khamenei’s funeral, the world is now witnessing a grand display of stateRead More

১২০০ বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুর নামে দমন পীড়ন চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি শায়িত হলেন!

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন-অনুষ্ঠান ঘিরে যে রাষ্ট্রীয় জাঁকজমক এখন বিশ্ব দেখছে, তার আড়ালে লুকিয়ে আছেRead More

The Ongoing Aggression of Islam

From Somnath to Joypurhat – The Shadow of a Thousand‑Year‑Old Destruction Still Exists Today

The first blow On the Saurashtra coast of Gujarat, where the waves of the ArabianRead More

Comments are Closed